হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করল ইরান

দীর্ঘ উত্তেজনার পর স্বস্তির বার্তা দিয়েছে ইরান। লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতিকে সম্মান জানিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করেছে তেহরান।

শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, যুদ্ধবিরতির অবশিষ্ট সময় পর্যন্ত সব বাণিজ্যিক জাহাজ এই প্রণালি দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

আরাঘচি তার পোস্টে উল্লেখ করেন, লেবাননের পরিস্থিতির প্রতি সংহতি প্রকাশ করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের ‘পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন’ নির্ধারিত সমন্বিত রুট (পথ) অনুসরণ করতে হবে।

মার্কিন পাল্টা নিষেধাজ্ঞার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে ইরানের এই ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই নৌপথ উন্মুক্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top