হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে প্রেরিত উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হজযাত্রীদের জন্য বিভিন্ন ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লাখ বোতল মিনারেল পানি, যা হজক্যাম্পে আগত যাত্রীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

এছাড়া উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পাত্র, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক এবং আজওয়া খেজুর পাঠানো হয়েছে। এসব উপহার সুন্দরভাবে প্যাকেটজাত করা হয়েছে এবং উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের কাছে হস্তান্তর করা হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top